তমা মির্জার ঈদ ধামাকা

Date: 2022-04-23
news-banner
নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাবে ‘সাত নম্বর ফ্লোর’। পর্দায় শাহরিয়ার নাজিম জয় সহ দেখা যাবে বুবলী, তমা মির্জা আর নবাগত রাজ মানিয়াকে।
রাফি বলেন, দর্শকদের জন্য বিশাল চকম নিয়ে আসছি এই ঈদে।  আইটেম গান থেকে শুরু করে স্টার কাস্টিং, গল্প থ্রিলার, রোমাঞ্চ - সব থাকছে।

রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ সিনেমায় অভিনয় করেছিলেন তমা মির্জা। ‘পাখি’ চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। 
একই পরিচালকের সঙ্গে আবার একই প্ল্যাটফর্মে ফেরা প্রসঙ্গে তমা বলেন, ‘দর্শক যে ধরনের গল্পে আনন্দ পান, সেই রকম একটি কাজ হয়েছে এ সিনেমাটিতে। সিনেমা জগতের অনেক কিছুই পাওয়া যাবে এই গল্পে। গল্প, অভিনয় শিল্পী, পরিচালক, প্ল্যাটফর্ম, সবকিছু মিলিয়েই ঈদে এটা আমাদের চমক।’

ছবির আইটেম গান 'আমি পাখি' পরিচালনার দায়িত্বে ছিলো ঈগলস ড্যান্স কোম্পানী। গানটি কোরিওগ্রাফি করেছেন সাদ্দাম মাহমুদ এবং নাচ করেছেন ঈগলস ড্যান্স কোম্পানীর একঝাক নৃত্য শিল্পীরা। 

ঈগলস এর মুখপাত্র জানান যে গানটি সম্পূর্ন ভিন্ন মাত্রায় করা হয়েছে তমা মির্জা সহ সিনেমার পরিচালক এবং সংশ্লিষ্ট সকলেই অক্লান্ত পরিশ্রম করেছেন। 

Leave Your Comments